নিজস্ব প্রতিবেদক:
মার্চ,১৭,২০২৬
মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে মুন্সীগঞ্জ শহর জামে মসজিদ শপিং মার্কেটে চুরি করার সময় হাতে নাতে ধরে ২ মহিলা চোরকে আটক করে আফজাল হোসেন নামের এক যুবক। পরে জনতার সহযোগিতায় তাকে উক্ত মসজিদ মার্কেটের মালিক সমিতিতে নিয়ে যাওয়া হয়।
উক্ত শপিং মহলে সকল সিসি ক্যামেরা অচল বলে জানায় অনেক ব্যবসায়ী ,নামে মাত্র ক্যামেরাগুলো ঝুলানো বাস্তবে তার কার্যকারিতা নেই। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে কয়েকদিন পর এই মার্কেটে চুরির ঘটনা ঘটছে। মার্কেটের ব্যবসায়ী সমিতির নেতাদের তেমন কোন জুরালো ভুমিকা নেই । আফজাল হোসেন বলেন আমার মানিব্যাগ কৌশলে চুরি করে সাথে সাথে আমার সাথে থাকা বন্ধুর চোখে পড়লে তাকে হাতে নাতে ধরতে সক্ষম হয়েছি পরে জনতার সহযোগিতায় তাকে আটক করলে মালিক সমিতির লোকজন ২ মহিলা চোরকে তাদের অফিস কক্ষে নিয়ে যায় ।
প্রথমে তারা আমাকে বলে এ ঘটনা বাহিরে জানাজানি হলে তাদের মার্কেটের বদনাম হবে। তারা আমাকে একাধিকবার বলেন,এবিষয়ে যেন সামনে না আগাই , এতো বড় মার্কেটে এধরনের ঘটনা কিভাবে ঘটে কেন সিসি ক্যামের সক্রিয় নেই মসজিদ মার্কেটে সমিতির লোকজনে পুলিশ খবর দেয় মহিলা চোর দুটিকে পুলিশের হাতে তুলে দেন।
www.bbcsangbad24.com



