মে ১০, ২০২৬
বিবিসি সংবাদ ডেস্ক:
গতকাল ০৯ মে মিরকাদিম পৌরসভার দ্বায়িত্বপ্রাপ্ত প্রশাসক ও মুন্সীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদুর রহমানের উদ্যোগে মিরকাদিম পৌরসভার ১ নং ওয়ার্ডের দক্ষিণ রামগোপালপুর গ্রামের পুকুরপাড়া মহল্লায় অবস্থিত ঐতিহ্যবাহী পুকুরে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
পরিচ্ছন্নতা কার্যক্রম বাস্তবায়নে মিরকাদিম পৌরসভার পক্ষ থেকে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা এবং উত্তোলিত ময়লা অপসারণের জন্য ২টি ট্রাক, ২টি কভার ভ্যান, ১টি ভেকু এবং প্রয়োজনীয় সংখ্যক শ্রমিকের ব্যবস্থা করা হয়।
উপজেলা প্রশাসনের আহ্বানে এ পরিচ্ছন্নতা অভিযানে বিডি ক্লিনের প্রায় ১৫০ জন সদস্য এবং স্থানীয় এলাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। পাশাপাশি জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ, মুন্সীগঞ্জ জেলা সার্বিক প্রস্তুত ছিল।
www.bbcsangbad24.com



