“মুন্সীগঞ্জে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত”

মে ১০, ২০২৬

বিবিসি সংবাদ ডেস্ক:

‘সেবার ব্রতে চাকরি’—এই শ্লোগানে শনিবার ০৯ মে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ-এ শারীরিক মাপ ও Physical Endurance Test (PET)-এ কৃতকার্য প্রার্থীদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

এই পরীক্ষায় কৃতকার্যরা মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষায় অংশ নিয়ে সামগ্রিক মূল্যায়নে মেধার ভিত্তিতে বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্য হওয়ার সুযোগ পাবে।

উক্ত লিখিত পরীক্ষায় নিয়োগ বোর্ডের সভাপতি সম্মানিত পুলিশ সুপার, মুন্সীগঞ্জ, মোঃ মেনহাজুল আলম পিপিএম মহোদয়; বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি; নিয়োগ বোর্ডের সম্মানিত সদস্যবৃন্দ এবং লিখিত পরীক্ষার হলে ডিউটিতে নিয়োজিত জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

www.bbcsangbad24.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *