মুন্সীগঞ্জ পুশিল সুপারের সঙ্গে মুন্সিগঞ্জের বার্তার সৌজন্য সাক্ষাৎ

মে ০৯, ২০২৬

স্টাফ রিপোর্টার

মুন্সীগঞ্জ পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছে দৈনিক মুন্সীগঞ্জের বার্তা। গত বৃহস্বাপতির দুপুরে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে দৈনিক মুন্সীগঞ্জের বার্তার প্রতিনিধি দল পত্রিকাটির চলমান কার্যক্রম, সামাজিক ও উন্নয়নমূলক বিভিন্ন উদ্যোগ সম্পর্কে জেলা পুলিশ সুপারকে অবহিত করেন। এ সময় স্থানীয় উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, গণমাধ্যমের ভূমিকা এবং ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এতে উপস্থিত ছিলেন দৈনিক মুন্সীগঞ্জের বার্তার সম্পাদক এবং ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আশরাফ ইকবাল। আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) মো. ফিরোজ কবির, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. কামরান হোসেন, সদর সার্কেলের এএসপি বিল্লাহ হোসেন, মুন্সিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি), দৈনিক মুন্সীগঞ্জের বার্তার নির্বাহী সম্পাদক বর্ষন মোহাম্মদ, স্টাফ রিপোর্টার মোহাম্মদ রাজু প্রমুখ।

সকলে ভবিষ্যতে দায়িত্বশীল সাংবাদিকতা ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় জেলা পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএম বলেন, আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে জেলা পুলিশ পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে। এ ক্ষেত্রে দায়িত্বশীল গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমাধ্যম সমাজে সচেতনতা সৃষ্টি করতে পারে এবং অপরাধ

www.bbcsangbad24.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *