মে,১৩,২০২৬
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মুন্সীগঞ্জ জেলা শাখার নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।এতে জাহিদুর রহমান জামালকে সভাপতি এবং মো. রোমান হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
মঙ্গলবার (১২ মে ) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাছির এই কমিটির ঘোষণা ও অনুমোদন দেন।
এ কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহসভাপতি মো. সাফকাত হোসাইন রকি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. খালেদ হোসেন পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আদর এবং সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম শুভ। এছাড়া মো. নিপু হোসেনকে সহসভাপতি পদমর্যাদায় দপ্তর সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে, নবগঠিত এই আংশিক কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
www.bbcsangbad24.com



