মুন্সীগঞ্জ সদর উপজেলা প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্ণামেন্ট এর শুভ উদ্বোধন

মে ১০, ২০২৬

আবু হানিফ রানা:

মঙ্গলবার ১২ মে বিকালে মীরকাদিম রিকাবী বাজার গ্রীন ওয়েল ফেয়ার সেন্টার মাঠে মুন্সীগঞ্জ সদর উপজেলা প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্ণামেন্ট এর শুভ উদ্বোধন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা ক্রিড়া অফিসার খাদিজা পারভীন, জেলা ক্রিড়া সংস্থার সদস্য সচিব বশির আহমেদ,সার্বিক সহযোগিতায় ছিলেন,সাবেক কাউন্সিলর ৭নং ওয়ার্ড মুন্সীগঞ্জ পৌরসভা, সফিকুল ইসলাম তুষার।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন,সদর উপজেলা যুবদলের আহবায়ক সদস্য মোঃ ইব্রাহিম আহমেদ তপু, সরকারী হরগঙ্গা কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ পারভেজ,যুগ্ন আহবায়ক সিদ্দিকুর রহমান, যুগ্ন আহবায়ক দৌলতুল ইসলাম খান,যুবদল নেতা রাজন হাসান প্রমুখ।

উক্ত প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্ণামেন্ট খেলায় ১ম্যাচে অংশ নেয় অথেনটিক ক্রিকেট দল বনাম মুন্সিগঞ্জ সুপার জায়েন্স। এ টুর্ণামেন্টে মোট ৮ টি দল অংশ নিবে।

www.bbcsangbad24.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *