মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও জনসচেতনতা বিষয়ক র‍্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

জুন,০৬,২০২৬

আবু হানিফ রানা:

আজ ০৬ জুন ২০২৬ (শনিবার) জেলা প্রসাশন ও মুন্সীগঞ্জ পৌরসভার আয়োজনে ডেঙ্গু প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও জনসচেতনতা বিষয়ক র‍্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী; পুলিশ সুপার, মুন্সীগঞ্জ মোঃ মেনহাজুল আলম পিপিএম; মুন্সীগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোছাঃ নাজমা নাহার; মুন্সীগঞ্জ পৌরসভার প্রশাসক মৌসুমী মাহবুব; অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম; জেলার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ,মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সর্বস্তরের জনগণ।

র‍্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণসহ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার মাধ্যমে সম্পন্ন হয়।

এ সময় বক্তারা ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগ প্রতিরোধে ব্যক্তিগত ও সামাজিক পর্যায়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ করেন। তাঁরা সকলকে নিজ নিজ বাড়িঘর, আঙিনা, ছাদ ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান। পাশাপাশি কোথাও যাতে পরিষ্কার পানি জমে না থাকে, সে বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ প্রদান করেন।

বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতাই সবচেয়ে কার্যকর হাতিয়ার। সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব। তাঁরা একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও নিরাপদ মুন্সীগঞ্জ গড়ে তুলতে সকলের আন্তরিক সহযোগিতা ও অংশগ্রহণ কামনা করেন।

www.bbcsangbad24.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *