জুন,০৬,২০২৬
আবু হানিফ রানা:
৬ জুন শনিবার মুন্সীগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনী জয়কালী উচ্চ বিদ্যালয়ের প্রাপ্তন ছাত্র সমিতির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে উক্ত বিদ্যালয়ের সম্মেলন কক্ষে।
উক্ত দ্বি-বার্ষিক সম্মেলনে ৬৭ সদস্য বিশিষ্ট প্রাপ্তন ছাত্র সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন এ ওয়াই এম নাজমুল হাসান শিবলী সম্পাদক ফরহাদ হোসেন।
এর আগে দ্বি -বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয় উক্ত সমিতির সভাপতি এ ওয়াই এম নাজমুল হাসান শিবলীর সভাপতিত্বে। পরে ২য় অধিবেশনে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করে তাদের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়।
তবে উক্ত সমিতির সকল সদস্যের সর্ব সম্মতিক্রমে বিনা প্রতিদ্বন্ধিতায় ৬৭ বিশিষ্ট কমিটি ঘোষনা করেন নির্বাচন কমিশনার। উক্ত সমিতির প্রতিষ্ঠা হয় ১৯৮০ ইং সালে।
www.bbcsangbad24.com


