চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলিরটেকবাসিকে শুভেচ্ছা জানিয়েছেন আনোয়ার হোসেন

জুন,০৬,২০২৬

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জ সদর উপজেলার আলিরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষনা দিয়ে আলিরটেক ইউনিয়নবাসিকে শুভেচ্ছা জানিয়েছেন ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আনোয়ার হোসেন।

এবিষয়ে আলিরটেক ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আনোয়ার হোসেনের সাথে আলাপকালে তিনি বলেন,বিগত দিনে অত্র ইউনিয়ন বিএনপি ও সহযোগি অঙ্গসংগঠনের নেতৃবৃন্দদের পাশে ছিলাম ,আওয়ামীলীগ সরকারের আমলে বহু নির্যাতনের স্বীকার হয়েছি তবু দলের নেতা কর্মীদের ছেড়ে যাইনি। ইনশাল্লাহ আলিরটেক ইউনিয়নের জনগনকে সাথে নিয়ে এবং দোয়া ও সমর্থন নিয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসেবে নির্বাচন করব।

www.bbcsangbad24.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *