জুন,১৬,২০২৬
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের সহযোগিতায় চরকেওয়ার ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন এবং জনবহুল স্থান ও বাজারে ভিডিও শো অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার, মোঃ মাসুদুর রহমান, ।
ক্যাম্পেইনের মাধ্যমে গ্রাম আদালতের সেবা, কার্যক্রম এবং এর সুফল সম্পর্কে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করা হয়। পাশাপাশি গ্রাম আদালত বিষয়ক একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে গাছের চারা ও অন্যান্য উপহার সামগ্রী বিতরণ করা হয়।
স্থানীয় পর্যায়ে ন্যায়বিচার প্রাপ্তি সহজতর করা এবং গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনগণকে আরও সচেতন করে তোলাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
www.bbcsangbad24.com



