জুন,১৭,২০২৬
নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জ সদর উপজেলার মীরকাদিম পৌরসভার ২ নং ওয়ার্ড কালিন্দি পাড়া গ্রামে একটি জনবহুল পুকুরের বিশুদ্ধ পানি যা ব্যবহার করছে অত্র এলাকার লোাকজন। কিন্তু দির্ঘদিন ধরে ড্রেন দিয়ে প্রবাহিত ময়লা পানি পুকুরে প্রবেশ করায় ঐ বিশুদ্ধ পানি নষ্ট হয়ে যাচ্ছে ।
সরেজমিনে গিয়ে দেখাযায় পুকুরের পাশে রয়েছে ইছামতি নদী থেকে আসা খাল আর খালের সাথে সংযুক্ত ড্রেনটির মুখ ময়লার কারণে বন্ধ হয়ে গেছে যার কারণে ড্রেনের পানি সরাসরি পুকুরে নামার কারণে পুকুরের পানি নষ্ট হয়ে গেছে। আর এ ময়লা অবর্জনাজনিত পানি ব্যবহার এলাকার মানুষ। শুধু তাই নয় ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। যদি ঐ খালের নিকট ডেনের মুখটি খুলে দেওয়া হয় তাহলে আর ময়লার পানি পুকুরে পড়বে।
এবিষয়ে এলাকাবাসি বলেন,আমরা এ বিষয়টি মীরকাদিম পৌরসভায় বারংবার অবহিত করার পরে ও কোন অদৃশ্য কারণে তা সমাধান হচ্ছে। বর্তমানে আমরা পানি বন্ধি হওয়ার উপক্রম। তাদের দাবী অবিলম্বে উদ্দর্তন প্রশাসন যেন ময়লা ফেলে বন্ধ করে দেওয়া খালটি খনন ড্রেনেজ ব্যবস্থা করে এলাকাবাসিকে জলাবদ্ধতার হাত থেকে রক্ষা ও জন সাধারনের ব্যহ্রত পুকুরের বিশুদ্ধ পানি পাওয়ার দ্রুত ব্যবস্থা গ্রহন করেন।
www.bbcsangbad24.com



