জুন,১৭,২০২৬
আবু হানিফ রানা:
বুধবার ১৭ জুন বিকাল ৫ টার সময় মুন্সিগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের চিতলীয়া বাজার নাবিল শিফা কমিনিটি সেন্টারে আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে আধারা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কবির হোসেন ঢালীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমান।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উক্ত ইউনিয়নের সংরক্ষিত মহিলা মেম্বার ১,২,৩, নং ওয়ার্ড শিল্পী আক্তার, ৪,৫,৬, মহিলা মেম্বার লাইলী বেগম,৭,৮,৯,মহিলা মেম্বার রানী বেগম, ১ ওয়ার্ড মেম্বার ইসলাম হোসেন সম্রাট, ২ নং ওয়ার্ড মেম্বার বাচ্ছু বেপারী,
৪ নং ওয়ার্ড মেম্বার ও মুন্সিগঞ্জ সদর থানা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ জিয়া খান,৭ নং ওয়ার্ড মেম্বার জয়নাল আবেদীন, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক শাকিল ঢালী, আবুল কাসম,সরকার,মনির হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উক্ত ইউনিয়নের সাধারণ জনগন।
www,bbcsangbad24,com



