মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা, অপরাধ পর্যালোচনা সভা ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

জুন,১৬,২০২৬

আবু হানিফ রানা:

রবিবার (১৬ জুন) পুলিশ লাইনস্ শহীদ কনস্টেবল বোরহান উদ্দিন মিলনায়তনে সম্মানিত পুলিশ সুপার, মুন্সীগঞ্জ, মোঃ মেনহাজুল আলম পিপিএম মহোদয়ের সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত কল্যাণ সভায় জেলার সকল থানা, ফাঁড়ি, ক্যাম্প, ট্রাফিক পুলিশ, কোর্ট পুলিশ ও পুলিশ লাইনস্ হতে আগত ইনচার্জগণসহ অন্যান্য পুলিশ সদস্যগণ অংশগ্রহণ করেন। কল্যাণ সভায় মে-২০২৬ মাসে জেলার আইন-শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন ক্যাটাগরিতে উল্লেখযোগ্য ভূমিকা পালনকারী পুলিশ সদস্যদের সম্মাননা প্রদান করা হয়। পুলিশ সুপার মহোদয় তার সমাপনী বক্তব্যে পুলিশের করণীয় বর্জনীয় বিষয়সমূহ যথাযথভাবে প্রতিপালনের লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন এবং পবিত্র উল আযহা স্বস্তুদায়ক ও নিরাপদ ঈূ যাত্রা নিশ্চিত করায় সকল সহকর্মীদের ধন্যবাদ জানান

কল্যাণ সভার শেষ পর্যায়ে বদলীজনিত বিদায়ী অতিথি (মুন্সীগঞ্জ সার্কেল) অফিসে কর্মরত পুলিশ ইন্সপেক্টর (নিরস্ত্র) জনাব মোঃ মফিজ উদ্দীন ভূইয়ার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

একই দিন পুলিশ সুপারের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অপরাধ সভায় মে-২০২৬ মাসে রুজুকৃত মামলাসহ তদন্তাধীন মামলাসমূহের তদন্তের অগ্রগতি পর্যালোচনা করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) বিল্লাল হোসেন পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) কামরান হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার (মুন্সীগঞ্জ সার্কেল) মোঃ ইমরান আহম্মেদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) মো. আনিসুর রহমান, সহকারী পুলিশ সুপার শিক্ষানবিস লিজা আক্তার ও শাহ শরফুদ্দিন মাহিনসহসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের ইনচার্জবৃন্দ।

www.bbcsangbad24.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *