মুন্সীগঞ্জ পৌরসভার ৩ দিনব্যাপী পৌর কর মেলার শুভ উদ্বোধন করলেন কামরুজ্জামান রতন এমপি

জুন,২৩,২০২৬

আবু হানিফ রানা:

বুধবার ২৩ জুন সকালে মুন্সীগঞ্জ পৌরসভার আয়োজনে শহরস্থ শিশু পার্ক প্রাঙ্গনে ৩ দিনব্যাপী পৌর কর মেলার শুভ উদ্বোধন করেন মুন্সীগঞ্জ ৩ আসনের মাননীয় সংসদ সদস্য কামরুজ্জামান রতন এমপি।

পরে শিশু পার্কে অবস্থিত মুন্সীগঞ্জ পৌরসভার প্রশাসকের কার্যালয়ে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে পৌর প্রশাসক মৌসুমী মাহবুবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ ৩ আসনের মাননীয় সংসদ সদস্য কামরুজ্জামান রতন এমপি।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মুন্সীগঞ্জ জেলা পরিষদের প্রশাসক একে এম এরাদত মানু,মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার ও মীরকাদিম পৌরসভার প্রশাসক মাসুদুর রহমান।

আলোচনাসভা শেষে মাননীয় সংসদ সদস্য ও অন্যান্য অতিথিবৃন্দসহ নান্দনিক শিশু পার্কের উন্নয়ন কাজ পরিদর্শনসহ বৃক্ষরোপন করেন ।

www.bbcsangbad24.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *