জুন,২৩,২০২৬
নিজস্ব প্রতিবেদক
গতকাল ২২ জুন ২০২৬ (সোমবার) মীরকাদিম পৌরসভার অন্তর্গত ঐতিহ্যবাহী “নয়নের খাল”-এর চলমান খনন কার্যক্রম পরিদর্শন করেন মুন্সীগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মাহমুদুর রহমান খোন্দকার, মীরকাদিম পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার, সদর, মুন্সীগঞ্জ মোঃ মাসুদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি), মুন্সীগঞ্জ সদর,মারজানা আক্তার। এছাড়াও উপস্থিত ছিলেন মীরকাদিম পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
পরিদর্শনকালে জেলা প্রশাসক মহোদয় খাল খনন কার্যক্রমের সার্বিক অগ্রগতি পর্যবেক্ষণ করেন এবং কাজের বিভিন্ন দিক সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি খনন কার্যক্রম নির্বিঘ্ন, সুষ্ঠু ও টেকসইভাবে বাস্তবায়নের লক্ষ্যে খালের ওপর ও আশপাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ, খাল দখলমুক্তকরণ, খালে বর্জ্য ফেলা বন্ধকরণ এবং খালের স্বাভাবিক জলপ্রবাহ নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
এছাড়া খালের পরিবেশ ও নাব্যতা রক্ষায় নিয়মিত তদারকি অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।
www.bbcsangbad24.com



