মুন্সীগঞ্জের সিপাহীপাড়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করেছে সদর থানা যুবদল

জুন,২৩,২০২৬

আবু হানিফ রানা:

আজ ২৩ জুন মঙ্গলবার সকাল ১১ টা থেকে ১২টা পর্যন্ত মুন্সীগঞ্জ সদর থানা যুবদলের আয়োজনে সিপাহীপাড়া মোড়ে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

উক্ত প্রতিবাদ মিছিলে সদর থানা যুবদলের আহবায়ক এড.নুর হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা যুবদলের আহবায়ক মজিবুর রহমান দেওয়ান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাবেক যুবদলের কেন্দ্রিয় সদস্য মোঃ মিজানুর রহমান খান।

এসময় অন্যন্যদের মাঝে উপস্থিত ছিলেন,যুবদল নেতা, রানা পুস্তি,,নুর হোসেন পুস্তি,শাকিল,,মনির হোসেন,মিছির আলী,কামাল,শিপলু,জিয়াসহ যুবদলের নেতৃবৃন্দ।

www.bbcsangbad24.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *