মুন্সীগঞ্জে জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

জুলাই,১৪,২০২৬

নিজস্ব প্রতিবেদক:

আজ ১৪ জুলাই ২০২৬ (মঙ্গলবার) জেলা প্রশাসকের কার্যালয়, মুন্সীগঞ্জ-এর সম্মেলন কক্ষে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা ২০২৬ উপলক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী মহোদয়। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মাহমুদুর রহমান খোন্দকার, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ জুবায়ের হোসেনসহ জেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।

মতবিনিময় সভায় শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষভাবে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতকরণ, শোভাযাত্রার নির্ধারিত রুটে প্রয়োজনীয় ব্যবস্থাপনা, যানবাহন চলাচল নিয়ন্ত্রণ, দর্শনার্থীদের নির্বিঘ্ন চলাচল, পরিচ্ছন্নতা রক্ষা এবং জরুরি স্বাস্থ্যসেবা ও অগ্নিনির্বাপণসহ প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

www.bbcsangbad24.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *