মুন্সীগঞ্জে নবযোগদানকৃত আনসার ভিডিপির জেলা কমান্ড্যান্টকে ফুল দিয়ে বরণ করেন জেলা প্রশাসক

আগস্ট,৩০ ,২০২৬

বিবিসি সংবাদ

আজ ৩০ আগস্ট ২০২৬ (রবিবার) পূর্বাহ্ণে জনাব মোহাঃ কামরুল ইসলাম বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, মুন্সীগঞ্জ-এর জেলা কমান্ড্যান্ট হিসেবে যোগদান করেন।

পরবর্তীতে তিনি মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী মহোদয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে নবযোগদানকৃত জেলা কমান্ড্যান্টকে ফুল দিয়ে বরণ করা হয়।

এ সময় জেলা প্রশাসক মহোদয় তাঁকে যথাযথ দায়িত্ববোধ, কর্তব্যনিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে তাঁর ওপর অর্পিত দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সার্বিক ব্যবস্থাপনা এবং জেলার আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যাশা ব্যক্ত করেন।

উল্লেখ্য, বর্তমান কর্মস্থলে যোগদানের পূর্বে মোহাঃ কামরুল ইসলাম যশোর আনসার ব্যাটালিয়ন (২৯ বিএন), নাভারণ, যশোরে উপপরিচালক হিসেবে কর্মরত ছিলেন।

www.bbcsangbad24.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *