মুন্সীগঞ্জ সরকারি হরগঙ্গা বিশ্ববিদ্যালয় কলেজের নবাগত প্রিন্সিপালকে সংবর্ধনা প্রদান

আগস্ট,২৬,২০২৬

কে এম কে এম সাইফুল্লাহ ভূইয়া:

২৬ আগস্ট বুধবার মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা বিশ্ববিদ্যালয় কলেজের নবাগত প্রিন্সিপাল প্রফেসর মোঃ শামীম আহসান খান কে হরগঙ্গা বিশ্ববিদ্যালয় কলেজের এলামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।

এলামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মোহাম্মদ আলমগীর কবির এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন এনবিআর এর অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ শামসুল ইসলাম, মুন্সীগঞ্জ সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ও পৌরসভার সাবেক মেয়র এডভোকেট মজিবুর রহমান,বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক মোঃ সুলতান মিয়া, অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান, অ্যাডভোকেট সালমা বেগম, অ্যাডভোকেট কে এম সাইফুল্লাহ ভূইয়া, হামিদা খাতুন, ঝুমুর, আব্দুল্লাহ আল মাসুম, আব্দুল আহাদ, ডাঃ সোহেল প্রমূখ।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন এলামনাই অ্যাসোসিয়েশনের সদস্য সচিব প্রফেসর আবু আহমদ আহসান কবির চঞ্চল।সংবর্ধনা অনুষ্ঠানে এলামনাই অ্যাসোসিয়েশনের বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।

www.bbcsangbad24,com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *