মুন্সীগঞ্জে রেপিট দাবা টুর্নামেন্ট অনুষ্ঠিত

আগস্ট,২৬,২০২৬

মোঃ রেদোয়ান:

২৬ আগস্ট বিকালে মুন্সীগঞ্জ শহরের হাট লক্ষীগঞ্জ বেরিবাদ এলাকার রিভার সাইড ক্যাফে রেপিট দাবা টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিশিষ্ট সমাজসেবক আকলিমা আক্তার ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এন সি পি) মুন্সীগঞ্জ জেলা আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ন আহবায়ক গাজী আব্দুল আলিম, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম জুয়েল।

উক্ত রেপিট দাবা টুর্নামেন্ট খেলায় ১৪ জন খেলোয়ার অংশ গ্রহন করেন। উক্ত খেলায় ১ম স্থান অধিকার করেন রাসেল হোসাইন,দ্বিতীয় স্থান অধিকার করেন মোঃ সজল,তৃতীয় স্থান অধিকার করেন হৃদয়,চতুর্থ অধিকার করেন গফুর,পঞ্চম স্থান অধিকার করেন ফারুক মিয়া। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপস্থিত অতিথিবৃন্দ।

www.bbcsangbad24.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *