সেপ্টেম্বর,০১,২০২৬
নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক বজায় রাখতে মুন্সীগঞ্জ পুলিশ সুপার, মোঃ মেনহাজুল আলম পিপিএম মহোদয় এর কঠোর নির্দেশনাক্রমে মুন্সীগঞ্জ জেলায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গত ৩১ আগস্ট সোমবার রাত ১১ টা ২০ মিনিটের সময় মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা ডিবি-এর এসআই (নিঃ) সৈয়দ হাসিব আহম্মেদ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মুন্সীগঞ্জ থানাধীন নতুনগাঁও সাকিনস্থ জনৈক আলাউদ্দিন শেখ @ খোকা মিয়ার বসত বাড়ির সামনের পায়ে হাটা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৬০০ (ছয়শত) পিস ইয়াবাসহ গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো সদর থানার পঞ্চসার ইউনিয়নের ভট্রাচার্যরবাগের নুরুজ্জামানের মেয়ে শাহনাজ @ আখি বেগম (৪০) পশ্চিম সরদারপাড়া গ্রামের নওশেদ বেপারীর ছেলে মো. শাকিল (৩০)।
জেলা গোয়েন্দা ডিবি পুলিশ সুত্রে জানায়, মুন্সীগঞ্জ জেলায় চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে অভিযান চলমান আছে এবং এই অভিযান আরও কঠোর থেকে কঠোরতর হবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
www.bbcsangbad24.com



