জুলাই,২৯,২০২৬
নাছির উদ্দিন,মুন্সীগঞ্জ :
নৌপথে অতিরিক্ত বার্দিং চার্জ, জাহাজের দৈনিক অবস্থান ও রক্ষণাবেক্ষণ ফি প্রত্যাহার, নিরাপদ নৌপথ নিশ্চিত এবং পরিবহন ব্যবসায়ীদের হয়রানি বন্ধসহ আট দফা দাবিতে মুন্সীগঞ্জে মানববন্ধন করেছে বাংলাদেশ বাল্কহেড মালিক পরিবহন সংস্থা।
বুধবার (২৯ জুলাই) সকাল ১১টায় মুন্সীগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত মানববন্ধনে সংগঠনের নেতৃবৃন্দ ও বাল্কহেড মালিকদের ৫০ জন সদস্য অংশ নেন।
তারা মানববন্ধনে অভিযোগ করেন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) কর্তৃক আরোপিত অতিরিক্ত বার্দিং চার্জ এবং জাহাজের দৈনিক অবস্থান ও রক্ষণাবেক্ষণ ফি ব্যবসায়ীদের ওপর অযৌক্তিক আর্থিক চাপ সৃষ্টি করছে।
বাংলাদেশ বাল্কহেড মালিক পরিবহন সংস্থা’র সভাপতি মো. বোরহান মিয়া বুলু’র সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, বাংলাদেশ বাল্কহেড পরিবহন সংস্থা’র উপদেষ্টা মো. সিরাজুল ইসলাম, বাংলাদেশ নৌপরিবহন শ্রমিক ফেডারেল সাধারণ সম্পাদক মো. আনিছ মাস্টার, সহ-সভাপতি মাহমুদ হোসেন, বাংলাদেশ লঞ্চ লেবার এসোসিয়েশন বাল্কহেড শাখার সভাপতি জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
বক্তারা আরও বলেন, দেশের বিভিন্ন নৌপথে বিপজ্জনক ডুবোচর অপসারণে নিয়মিত ড্রেজিং না হওয়ায় দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। চর ইজারাদারদের ইচ্ছামতো বালুর দাম বৃদ্ধি, ঘাটে ঘাটে অবৈধ টোল আদায় এবং সন্ত্রাসী বাহিনীর চাঁদাবাজির কারণে নৌপরিবহন খাত মারাত্মক সংকটে পড়েছে।
www.bbcsangbad24.com



