ফেব্রুয়ারী,০৮,২০২৬
নিজস্ব প্রতিনিধি
“একটি নাগরিকের চেয়ে চেয়ে গুরুত্বপুর্ণ কোন পদ নেই” এশ্লোগানকে সামনে রেখে সুজন সুশাসনে নাগরিক মুন্সীগঞ্জ জেলা কমিটির আয়োজনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জ ২ আসনে প্রতিদ্বন্ধিতাকারীদের নিয়ে “জনগনের মুখোমুখি “ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ ২ আসনের দশ দলীয় জোট জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী মোঃ মাজেদুল ইসলাম শাপলা কলি প্রতীক।বাংলাদেশ ইসলামি আন্দোলন এর হাতপাখা প্রতীকের প্রার্থী কে এম বিল্লাল হোসাইন
সুজন সুশাসনের জন্য নাগরিক কমিটির কেন্দ্রীয় সমন্বয়ক দীলিপ কুমার সরকার, ঢাকা আঞ্চলিক সমন্বয়ক জিল্লুর রহমান, মুন্সিগঞ্জ জেলা শাখার সভাপতি ডঃ জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক এডভোকেট জানে আলম প্রিন্স, যুগ্ম সাধারণ সম্পাদক আবু হানিফ রানা।
এসময় উপস্থিত স্থানীয় জনগন প্রর্থীদের নানা প্রশ্ন করেন এবং প্রার্থীরা তাদের প্রশ্নের উত্তর দেন। অবশেষে উপস্থিত মুন্সীগঞ্জ ২ আসনের সংসদ নির্বাচনের এমপি প্রার্থীরা সুজন এর এ উদ্যেগকে ধন্যবাদ জানান এতো সুন্দর এ আয়োজনের জন্য।
www.bbcsangbad24.com



