ফেব্রুয়ারী,০৮,২০২৬
মুন্সিগঞ্জ প্রতিনিধি
শনিবার রাত ৮ টার সময় সংবাদ সম্মেলন করেছেন মুন্সিগঞ্জ ৩ আসনের ফুটবল প্রতীকের সতন্র প্রার্থী মহিউদ্দিন আহমেদ।
এসময় মহিউদ্দিন আহমেদ সাংবাদ সম্মেলনে বলেন,আমার লোকজন মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সিকান্দি গ্রামে ফুটবল প্রতীক এ ভোট চাইতে গেলে ধানের শীষের প্রার্থীর সমর্থকরা অস্ত্রশস্ত্র নিয়ে আমার সমর্থকদের হামলা চালায় এতে আমার বেশ কয়েকজন সমর্থক আহত হয়েছেন।আমরা ভিডিও ফুটেজ দেখে ৪ জনকে সনাক্ত করতে পেরেছি, এসপি সাহেবের কাছে যাব এবং মামলা করব।
তিনি আরো বলেন আমার ফুটবল প্রতীক এর গনজোয়ার ঠেকাতে তারা আমার লোকজনের উপর হামলা করছে নিয়মিত। যদি অস্ত্র উদ্ধার না করা হয় তাহলে নির্বাচনে বড় ধরনের সহিংসতা ঘটাবে ঐ অস্ত্রধারীরা তাই আমি প্রশাসনের প্রতি অনুরোধ করব তারা এই অস্ত্রধারীদের দ্রুত গ্রেফতার করে এবং তাদের কাছে থাকা অস্ত্রগুলো করে এবং ভোটারদের নিরাপত্তা দেয়।
www.bbcsangbad24.com



