এপ্রিল,১৫,২০২৬
আবু হানিফ রানা:
আজ ১৫ এপ্রিল (বুধবার) দীর্ঘ ১৬ বছর পর সারাদেশে একযোগে ২০২৫ সালের স্থগিত হওয়া প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে। আজ সকাল ১০:০০ ঘটিকা থেকে দুপুর ১২:৩০ ঘটিকা পর্যন্ত বাংলা বিষয়ের পরীক্ষা সম্পন্ন হয়েছে।

এ উপলক্ষ্যে মুন্সীগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী মুন্সীগঞ্জ জেলার আলবার্ট ভিক্টোরিয়া যতীন্দ্র মোহন গভ. গার্লস হাই স্কুল এবং কাজী কমরউদ্দিন গভ. ইন্সটিটিউট পরিদর্শন করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম।
জেলা প্রশাসক মহোদয় কেন্দ্রগুলির বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পরীক্ষার্থীদের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন৷ এ সময় তিনি কেন্দ্র সচিব ও কক্ষ পরিদর্শকদের প্রতি পরীক্ষা সুষ্ঠু ভাবে সম্পন্নকরণের উদ্দেশ্যে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।
www.bbcsangbad24.com



