আলীরটেক ইউপির তৈলক্ষীরা-গঞ্জকুমারিয়া কবরস্থানের অর্থ আত্মসাৎ অভিযোগে সাবেক সভাপতির বিরুদ্ধে মানববন্ধন

এপ্রিল,২৩,২২৬

নিজস্ব প্রতিবেদক নারায়ণগঞ্জ:

বৃহস্প্রতিবার ২৩ এপ্রিল বিকাল সাড়ে টার সময় নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের তৈলক্ষীরা-গঞ্জকুমারিয়া কবরস্থানের অর্থ আত্মসাতের অভিযোগে অভিযুক্ত সাবেক সভাপতি ও আলীরটেক ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতা হাজী ওসমান গণির নিকট আত্মসাৎকৃত অর্থের হিসাব চেয়ে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী।

সম্প্রতি আয়োজিত এ মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, কবরস্থানের উন্নয়ন, সংস্কার ও রক্ষণাবেক্ষণের জন্য দীর্ঘদিন ধরে সংগৃহীত অর্থের একটি বড় অংশ যথাযথভাবে ব্যয় না করে আত্মসাৎ করা হয়েছে।

এতে কবরস্থানের উন্নয়ন কার্যক্রম স্থবির হয়ে পড়েছে এতে করে এলাকার সাধারণ মানুষের মাঝে চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে।

মানববন্ধনে স্থানীয় বাসিন্দারা বলেন, “আমরা দীর্ঘদিন ধরে কবরস্থানের জন্য অর্থ দিয়ে আসছি। কিন্তু বাস্তবে কোনো দৃশ্যমান উন্নয়ন হয়নি। এর মানে টাকা কোথায় আছে যার হিসাব আমাদের জানতে হবে।

আরেকজন এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, কবরস্থান একটি পবিত্র স্থান। এখানকার অর্থ আত্মসাৎ করা শুধু অনৈতিকই নয়, এটি সামাজিকভাবে নিন্দনীয় অপরাধ। আমরা এর সুষ্ঠ তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

এসময় বক্তারা আরও বলেন, দ্রুত সময়ের মধ্যে আত্মসাৎকৃত অর্থের সঠিক হিসাব প্রকাশ এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ না করলে এলাকাবাসী আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।

তৈলক্ষীরা-গঞ্জকুমারিয়া এলাকাবাসীর আয়োজনে মানববন্ধনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ বিপুল সংখ্যক এলাকাবাসী অংশ নেন। তারা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান।

এসময় মানববন্ধনে উপ‌স্থিত ছি‌লেন হাজী নুর হো‌সেন, আয়নাল হাজী, আলাল মাদবর, মোবারক, মোক্তার, সানাউল্লাহ চৌধুরী, গিয়াস উদ্দিন, লিটন, হাসান আলী, র‌ফিক, মিলন, আনোয়ার হো‌সেন, মোঃ ইসলাম মিয়া, আলীরটেক ইউনিয়ন ৩নং ওয়ার্ড মেম্বার মোঃ সো‌হেল মিয়া, আব্দুল্লাহ পুর মাদ্রাসার শিক্ষার্থী ও এলাকাবাসী।

wwwbbcsangbad24com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *