এপ্রিল,২৩,২২৬
নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জ সদর উপজেলার মীরকাদিম পৌরসভাধীন ইমামচর মৌজার সুধারচর গ্রামের অন্তগর্ত ধলেশ্বরী শাখা নদীর উত্তর পাশে বিলে ফজলি জমি থেকে অবৈধভাবে বিকু দিয়ে মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগ পাওয়া গেছে তেলক্ষীরা গ্রামের মৃত ছিদ্দিক আলী মৃধার ছেলে বর্তমান আলীরটেক ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন মৃধা এর বিরুদ্ধে।
সরেজমিনে গিয়ে জানাযায়, একই এলাকার প্রভাবশালী বিএনপির নেতা গিয়াস উদ্দিন এর নেতৃত্বে প্রকাশ্যে ফজসি জমি জবর দখল করে দলীয় প্রভাব বিস্তার করে বিকু দিয়ে মাটি কেটে নিয়ে ইটভাটায় বিক্রি করছে।
সরকার ফসলি জমি রক্ষার্থে নিরলসভাবে কাজ করছে অথচ ঐ প্রভাবশালী গিয়াস উদ্দিন আইনকে বৃদ্ধাংলী দেখিয়ে অবৈধভাবে মাটি কেটে ইটভাটায় বিক্রি করছে। তার ভয়ে এলাকায় কেউ মুখ খুলে না ,কেউ প্রতিবাদ করলে তাকে প্রাণনাশের হুমকি প্রদান করছে।
অন্যদিকে একই এলাকার মৃত আঃ হামিদ মাদবরের ছেলে এলাকার ওসমান গনি অভিযোগ করে বলেন,আমার পৈত্রিক সম্পত্তি ও খরিদা সম্পত্তি জবর দখল করে সেই জমি থেকে প্রভাব বিস্তার করে জমি থেকে মাটি কেটে ইটভাটায় বিক্রি করছে ওপেন সিক্রেটভাবে গিয়াস উদ্দিন গংরা।
ওসমান গনি আরো বলেন,এষব সম্পত্তি বহু বছর যাবৎ আমরা ভোগদখল করে আসছি । একমাস আগে গিয়াস উদ্দিন তার গুন্ডাবাহিনী নিয়ে এসে আমার সকল জমি দখল করে নেয় এবং আমরা বাধাঁ দিলে গেলে আমাদের মারধর করে। আবার হুমকি প্রদান করে যে ঐ জমির আশে পাশে যেন না যাই ,আর যদি এই জমির কাছে যাই তাহলে আমাকে প্রাণে মেরে ফেলবে।
এই ঘটনার সাথে নেপেত্য রয়েছেন মৃত ইব্রাহিমের ছেলে ইসলাম, মৃত ওয়াজ উদ্দিনের ছেলে সোহেল,জুয়েল, বারেক মিয়ার ছেলে লিটন,জসিম, আঃ হকের ছেলে হাসন, ফজল মুন্সীর ছেলে দুলাল,জামালগংরা।
এবিষয়ে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক বরাবর ফসলি জমি রক্ষার্থে ও সরকারী খাস জমি থেকে মাটি কেটে ইটভাটায় মাটি বিক্রিকারীর বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন ওসমান গনি। বিষয়টি অবগতির জন্য মুন্সীগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি বরাবর ও উপজেলা ইউএনও কে অনুলিপি দিয়েছেণ।
অন্যদিকে ঘটনাটি ধামাচামা দেওয়ার জন্য গিয়াস উদ্দিন মাটি কাটার অনুমতি চেয়ে একটি আবেদন করেছেন মুন্সীগঞ্জ সদর উপজেলা ভুমি সহকারী কমিশনার বরাবর, যেটি সরেজমিনে তদন্ত ক্রমে রিপোর্ট প্রদানের জন্য মীরকাদিম পৌর ভুমি অফিসকে আদেশ দিয়েছেন।
এবিষয়ে ওসমান গনি বলেন,আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাই তারা যেন ঐ দুর্নীতিবাজ গিয়াস উদ্দিন এর হাত থেকে ফসলি উদ্বার করে এবং গিয়াস উদ্দিনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করে তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি প্রদান করেন।
wwwbbcsangbad24com



