জুলাই ১৫, ২০২৬
নিজস্ব প্রতিবেদক
দেশব্যাপী প্রাথমিক শিক্ষা পদক,বৃক্ষরোপণ কর্মসূচীর শুভ উদ্বোধন উপলক্ষ্যে অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে যোগ দিলেন মুন্সীগঞ্জের ডিসি- এসপি।
আজ ১৫ জুলাই ২০২৬ (বুধবার) মুন্সীগঞ্জ সদর উপজেলার নয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এবং মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচীর কেন্দ্রীয় শুভ উদ্বোধন অনুষ্ঠান ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়।
এসময় সরাসরি সম্প্রচার অনুষ্ঠানটি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের সাথে উপভোগ করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী মহোদয়।
এসময় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার, মুন্সীগঞ্জ মোঃ মেনহাজুল আলম, পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ, অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন, মুন্সীগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার গোলাম মোস্তফা, জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ।
এছাড়াও কেন্দ্রীয় উদ্বোধন অনুষ্ঠানের ধারাবাহিকতায় জেলা প্রশাসক মহোদয় বিদ্যালয় প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণের মাধ্যমে জেলা পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তিনি বলেন, শিক্ষার্থীদের পরিবেশবান্ধব ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে বিদ্যালয়ভিত্তিক বৃক্ষরোপণ একটি সময়োপযোগী উদ্যোগ। প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার মাধ্যমে সবুজ, পরিচ্ছন্ন এবং টেকসই বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
www.bbcsangbad24.com



