জুলাই ১৫, ২০২৬
নিজস্ব প্রতিবেদক
আজ ১৫ (জুলাই) বুধবার পূর্বঘোষিত ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচির অংশ হিসেবে দুপুর ২টা ৪০ মিনিটের সময় মুন্সীগঞ্জ শহরের সুপার মার্কেট গোল চত্বরে পূর্বঘোষিত দ্বিতীয় দিনের কর্মসূচি অনুযায়ী শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানান, ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচির অংশ হিসেবে তাদের এ বিক্ষোভ সমাবেশ। তাদের অভিযোগ, টানা বৃষ্টি, জলাবদ্ধতা এবং দেশের বিভিন্ন স্থানে চলমান বন্যা পরিস্থিতির মধ্যেও এইচএসসি ও সমমানের পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অসংখ্য পরীক্ষার্থী সমস্যায় পড়ছেন। এ কারণে তারা পরীক্ষা স্থগিত, নতুন সময়সূচি প্রকাশসহ তিন দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন।
শিক্ষার্থীদের অভিযোগ, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া হয়েছে। পাশাপাশি পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে সম্বোধন করা হয়েছে বলে দাবি তুলে তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
www.bbcsangbad24.com



