মুন্সীগঞ্জ সদরের বাংলাবাজার এলাকায় অসহায় ও ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার

জুলাই,১৫,২০২৬

রুনা লায়লা:

আজ ১৫ জুলাই ২০২৬ (বুধবার) পদ্মা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত মুন্সীগঞ্জ সদর উপজেলার বাংলাবাজার এলাকায় অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়।

মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে মুন্সীগঞ্জ সদর,উপজেলা নির্বাহী অফিসার, মোহাম্মদ গোলাম মোস্তফা ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে শুকনো খাবারের প্যাকেট বিতরণ করেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে জেলা ও উপজেলা প্রশাসনের এই সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

www.bbcsangbad24.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *