জুলাই,১৬,২০২৬
নিজস্ব প্রতিবেদক
আজ ১৬ জুলাই, ২০২৬ (বৃহস্পতিবার) “জুলাই শহীদ দিবস ২০২৬” উপলক্ষ্যে জুলাই স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয় এবং পুষ্পস্তবক অর্পণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জুলাই শহীদ দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান। সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ পুলিশ সুপার, মোঃ মেনহাজুল আলম, পিপিএম; জেলা পরিষদের প্রশাসক এ. কে. এম. ইরাদত, সিভিল সার্জন ডা: সাজেদা বেগম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নাজমা নাহার, জেলা প্রশাসনের সকল কর্মকর্তাবৃন্দ, জুলাই শহীদ পরিবারের সদস্যবৃন্দ, জুলাই যোদ্ধাগণ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁদের আত্মত্যাগকে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং বৈষম্যহীন সমাজ বিনির্মাণের প্রেরণার উৎস হিসেবে উল্লেখ করেন। তাঁরা বলেন, জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ জাতিকে স্বাধীনতা, ন্যায় ও গণতন্ত্রের আদর্শে আরও দৃঢ়ভাবে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে। একই সঙ্গে নতুন প্রজন্মের কাছে জুলাইয়ের ইতিহাস, চেতনা ও আত্মত্যাগের গৌরব তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়।
www.bbcsangbad24.com



