জুলাই,২২,২০২৬
আবু হানিফ রানা:
২২ জুলাই, ২০২৬ (বুধবার) প্রেসিডেন্ট প্রফেসর ডঃ ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে আন্তঃক্লাস ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও অত্র প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি সৈয়দা নুরমহল আশরাফী মহোদয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ শরীফ উল্যাহ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জুবায়ের হোসেন, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, অভিভাবক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মহোদয় বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিয়মিত খেলাধুলার মাধ্যমে শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি, পারস্পরিক সহযোগিতা, সহনশীলতা এবং দলগতভাবে কাজ করার মানসিকতা গড়ে ওঠে। তিনি শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান এবং সুস্থ, মেধাবী ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার জন্য উৎসাহিত করেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধান অতিথি খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং টুর্নামেন্টে অংশগ্রহণকারী সকল দলকে আন্তরিক শুভকামনা জানান।
www.bbcsangbad24.com



