আবু হানিফ রানা:
জুলাই, ২৩,২০২৬
আজ ২৩ জুলাই ২০২৬ (বৃহস্পতিবার)মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী মহোদয়।
সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নাজমা নাহার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জুবায়ের হোসেন, পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ বিল্লাল হোসেন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ কামরান হোসেন, সিভিল সার্জনের প্রতিনিধি ডাঃ মোঃ জসীমউদ্দীন ভূঁইয়া, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জুলাইযোদ্ধাগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন অংশীজন।
সভায় জুলাই গণঅভ্যুত্থান দিবস যথাযথ মর্যাদা, ভাবগাম্ভীর্য ও জনসম্পৃক্ততার মাধ্যমে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তরসমূহের দায়িত্ব ও সমন্বয়, আইন-শৃঙ্খলা, নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, প্রচার-প্রচারণা এবং সার্বিক প্রস্তুতির বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
এছাড়া, আন্দোলনে মুন্সীগঞ্জে শহিদদের কবর জিয়ারত, স্ট্রিট মেমোরি স্ট্যাম্প উন্মোচনসহ বিভিন্ন স্মরণমূলক কর্মসূচি পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পাশাপাশি দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে সকল সরকারি দপ্তর, স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট অংশীজনের সমন্বিত অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
www.bbcsangbad24.com



