জুলাই ২৬, ২০২৬
নিজস্ব প্রতিবেদক
আজ ২৬ জুলাই ২০২৬ (রবিবার) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা বালুমহাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী মহোদয়। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মাহমুদুর রহমান খোন্দকার, সহকারী কমিশনার (ভূমি)বৃন্দ, জেলা বালুমহাল ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
সভায় গজারিয়া উপজেলার ২টি বালুমহাল বিলুপ্তকরণের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার, গজারিয়া এর প্রস্তাব পর্যালোচনা করা হয়। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক দিক বিবেচনা করে পরবর্তী কার্যক্রম গ্রহণের সিদ্ধান্ত হয়। এছাড়া পদ্মা নদীর তীর সংরক্ষণ, নদীর নাব্যতা বজায় রাখা এবং জনস্বার্থে প্রয়োজনীয় স্থানে ড্রেজিং কার্যক্রম শুরু করার বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয়। সংশ্লিষ্ট দপ্তরসমূহকে প্রয়োজনীয় সমন্বয়ের মাধ্যমে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়।
সভায় বালুমহাল ব্যবস্থাপনা, অবৈধ বালু উত্তোলন প্রতিরোধ, পরিবেশ সংরক্ষণ এবং সরকারি নীতিমালা যথাযথভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করে জেলার নদী ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
www.bbcsangbad24.com



