মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের উদ্দ্যেগে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের সুদমুক্ত ঋণের চেক বিতরণ

জুলাই ২৬, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

আজ ২৬ জুলাই ২০২৬ (রবিবার) জেলা প্রশাসকের কার্যালয়, মুন্সীগঞ্জ-এর সম্মেলন কক্ষে ২০২৫-২৬ অর্থবছরে যাকাত বোর্ড কর্তৃক কেন্দ্রীয়ভাবে অনুমোদিত ও বিশেষ বরাদ্দের যাকাতের অর্থ এবং ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের সুদমুক্ত ঋণের চেক বিতরণ অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা যাকাত কমিটির সভাপতি সৈয়দা নুরমহল আশরাফী মহোদয়।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জুবায়ের হোসেন, ইসলামিক ফাউন্ডেশনের জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ সাহাবুদ্দীন, সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন অংশীজন।

অনুষ্ঠানে বক্তারা সমাজের অসচ্ছল ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে যাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং ইমাম-মুয়াজ্জিনদের আর্থ-সামাজিক উন্নয়নে সুদমুক্ত ঋণ কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন। তারা যাকাতের অর্থ যথাযথভাবে বণ্টনের মাধ্যমে দারিদ্র্য বিমোচন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক নিরাপত্তা জোরদারে সরকারের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানের শেষপর্বে জেলা প্রশাসক মহোদয় ২০২৫-২৬ অর্থবছরে যাকাত বোর্ড কর্তৃক কেন্দ্রীয়ভাবে অনুমোদিত ও বিশেষ বরাদ্দের যাকাতের অর্থের চেক এবং ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের সুদমুক্ত ঋণের চেক উপকারভোগীদের হাতে আনুষ্ঠানিকভাবে বিতরণ করেন।

www.bbcsangbad24.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *