মুন্সীগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা সংক্রান্ত সভা অনুষ্ঠিত

জুলাই ২৬, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

আজ ২৬ জুলাই ২০২৬ (রবিবার) জেলা প্রশাসকের কার্যালয়, মুন্সীগঞ্জ-এর সম্মেলন কক্ষে ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী মহোদয়।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মাহমুদুর রহমান খোন্দকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জুবায়ের হোসেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ আলাল উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি)বৃন্দ, সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন অংশীজন। এছাড়াও জেলার উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তাবৃন্দ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সভায় সংযুক্ত হন।

সভায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের বর্তমান অগ্রগতি, উপকারভোগীদের তথ্য যাচাই-বাছাই, কার্যক্রম বাস্তবায়নে বিদ্যমান চ্যালেঞ্জ এবং দ্রুত ও স্বচ্ছ উপায়ে কার্যক্রম সম্পন্ন করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। জেলা প্রশাসক সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে নির্ধারিত সময়ের মধ্যে যথাযথ যাচাই-বাছাই নিশ্চিত করে কার্যক্রম বাস্তবায়নের নির্দেশনা প্রদান করেন। তিনি সরকারের সামাজিক নিরাপত্তা কার্যক্রমের সুফল প্রকৃত উপকারভোগীদের দোরগোড়ায় পৌঁছে দিতে সকলের আন্তরিকতা ও সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

www.bbcsangbad24.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *