মুন্সীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

আগস্ট,০৫,২০২৬

আবু হানিফ রানা:

৫ আগস্ট (বুধবার) জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মুন্সীগঞ্জ শহরের প্রাণকেন্দ্র কাচারী সংলগ্ন লিচুতলায় স্থাপিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই আন্দোলনের শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী মহোদয়,জেলা পুলিশ ও অন্যান্য দপ্তর থেকে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে জুলাই শহিদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম, সিভিল সার্জন ডা. সাজেদা বেগম, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, শহিদ পরিবারের সদস্যবৃন্দ, জুলাই যোদ্ধাবৃন্দ এবং সর্বস্তরের জনগণ।

পুষ্পস্তবক অর্পণ শেষে এক বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে জুলাই আন্দোলনে আত্মোৎসর্গকারী সকল শহিদের আত্মার মাগফেরাত কামনা এবং দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি প্রার্থনা করা হয়। দিবসটি উপলক্ষে উপস্থিত সকলেই জুলাই আন্দোলনের শহিদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের আদর্শ ও চেতনাকে ধারণ করে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

www.bbcsangbad24.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *