মুন্সীগঞ্জে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

আগস্ট ,০৯,২০২৬

নিজস্ব প্রতিবেদক

আজ ০৯ আগস্ট ২০২৬ (রবিবার) মুন্সীগঞ্জ সদর উপজেলা কমপ্লেক্স অডিটোরিয়ামে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী মহোদয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন , অতিরিক্ত পুলিশ সুপার , কামরান হোসেন ,মুন্সীগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ নিশাত নাহার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জুবায়ের হোসেন, প্রেসক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, জেলা কালচারাল অফিসার, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শিল্পীবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা সাহিত্য, সংগীত, শিক্ষা, সংস্কৃতি ও মানবতাবাদী দর্শনে অসামান্য অবদানের কথা তুলে ধরেন। তাঁর সাহিত্য ও সৃষ্টিকর্ম আজও বাঙালির সাংস্কৃতিক ও মানবিক চেতনার অন্যতম প্রধান ভিত্তি হিসেবে কাজ করছে বলে বক্তারা উল্লেখ করেন।

আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সংগীত সন্ধ্যা পরিবেশনের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।

www.bbcsangbad24.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *