মুন্সীগঞ্জ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

আগস্ট ,০৯,২০২৬

নিজস্ব প্রতিবেদক

আজ ০৯ আগস্ট ২০২৬ (রবিবার) মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী মহোদয়।

সভায় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার, মুন্সীগঞ্জ মোঃ মেনহাজুল আলম পিপিএম, জেলা পরিষদ প্রশাসক,এ, কে, এম ইরাদত, উপপরিচালক, স্থানীয় সরকার, মৌসুমী মাহবুব, সিভিল সার্জন, মুন্সীগঞ্জ, ডা: সাজেদা বেগম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রেজাউল করিম, জেলার সকল উপজেলা নির্বাহী অফিসারগণ এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিগণ।

সভায় জুলাই ২০২৬ মাসের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির চিত্র তুলে ধরা হয়। সভায় বক্তারা মাদক ও কিশোর গ্যাং নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেন। এছাড়া অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত টাস্কফোর্স অভিযান পরিচালনা এবং সংশ্লিষ্ট সকল দপ্তরকে নিবিড় তদারকির মাধ্যমে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার কঠোর নির্দেশনা প্রদান করা হয়। এছাড়াও জেলা প্রশাসক মহোদয় বিআরটিএ-কে ফিটনেসবিহীন যানবাহন, লাইসেন্স ও রেজিস্ট্রেশনবিহীন গাড়ি/বাইক চালকদের বিরুদ্ধে সকল উপজেলায় অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশনা প্রদান করেন।

www.bbcsangbad24.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *