জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষ্যে মুন্সীগঞ্জে র‌্যালী ও আলোচনাসভা

আগস্ট,১৬,২০২৬

রুনা লায়লা:

“রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এ প্রতিপাদ্যেকে সামনে রেখে আজ রবিবার (১৬ আগস্ট ২০২৬) জেলা প্রশাসন ও জেলা মৎস্য দপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

উক্ত অনুষ্ঠানে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ কামরুজ্জামান রতন। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম; জেলা পরিষদ, মুন্সীগঞ্জের প্রশাসক এ. কে. এম. ইরাদত; সিভিল সার্জন, ডাঃ সাজেদা বেগম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. হাবিবুর রহমান; অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জুবায়ের হোসেন; সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ গোলাম মোস্তফা; জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, প্রেস ক্লাবের সভাপতি-সাধারণ সম্পাদক, পাশাপাশি অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মৎস্যখাতে জড়িত ব্যাক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে অতিথিবৃন্দ বেলুন উড়িয়ে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে মৎস্যখাতের গুরুত্ব ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।

র‌্যালী শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধনী অনুষ্ঠান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা দেশের অর্থনীতি, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা, কর্মসংস্থান এবং গ্রামীণ অর্থনীতিতে মৎস্যখাতের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন। পাশাপাশি মৎস্য সম্পদের টেকসই উন্নয়ন, আধুনিক ও নিরাপদ মৎস্যচাষ সম্প্রসারণ, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ, জলাশয়ের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং মৎস্যচাষি ও মৎস্যজীবীদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।

আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ পুকুর, মুন্সীগঞ্জ এ পোনা মাছ অবমুক্তি কার্যক্রম করা হয়।

www.bbcsangbad24.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *