মুন্সীগঞ্জ বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রেজাউল করিম উপসচিব পদে পদোন্নতি পাওয়ায় অভিনন্দন জানিয়েছেন জেলা প্রশাসক

আগস্ট,১৮,২০২৬

নিজস্ব প্রতিবেদক

বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রেজাউল করিম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপসচিব পদে পদোন্নতি পাওয়ায় তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মুন্সীগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।

মোঃ রেজাউল করিম ৩১তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন কর্মকর্তা। তিনি ৩০ জানুয়ারি ২০২৫ তারিখে মুন্সীগঞ্জ জেলা প্রশাসনে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন। দায়িত্ব পালনকালে তিনি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সমুন্নত রাখতে গুরুত্বপূর্ণ ও কার্যকর ভূমিকা পালন করেন। পাশাপাশি জেলা প্রশাসনের বিভিন্ন কার্যক্রমে তাঁর আন্তরিকতা, দক্ষতা ও দায়িত্বশীলতা প্রশংসিত হয়েছে।

জেলা প্রশাসন তাঁর উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও কর্মজীবনের সমৃদ্ধি কামনা করে।

www.bbcsangbad24.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *