আগস্ট,১৭,২০২৬
নিজস্ব প্রতিবেদক
গতকাল ১৬ আগস্ট ২০২৬ (রবিবার) পূর্বাহ্ণে জেল সুপার মোঃ জান্নাত-উল-ফারহাদ মুন্সীগঞ্জ জেলা কারাগারে যোগদান করেন। পরবর্তীতে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী মহোদয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে নবযোগদানকৃত জেল সুপারকে ফুল দিয়ে বরণ করা হয়।
এ সময় জেলা প্রশাসক মহোদয় তাঁকে যথাযথ দায়িত্ব, কর্তব্য ও নিষ্ঠার সঙ্গে তাঁর ওপর অর্পিত দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে মুন্সীগঞ্জ জেলা কারাগারের সার্বিক ব্যবস্থাপনা, শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যাশা ব্যক্ত করেন।
উল্লেখ্য, বর্তমান কর্মস্থলে যোগদানের পূর্বে মোঃ জান্নাত-উল-ফারহাদ কারা অধিদপ্তরে কর্মরত ছিলেন।
www.bbcsangbad24.com



