মহাকালী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় মোঃ সাগর হোসেন (স্বপন) মীর

আগস্টম২৪,২০২৬

নিজস্ব প্রতিবেদক

দীর্ঘ প্রতীক্ষিত মহাকালী ইউনিয়ন যুবদলের কমিটি গঠনকে ঘিরে সম্ভাব্য পদপ্রত্যাশীদের নিয়ে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। এরই মধ্যে সাধারণ সম্পাদক পদে আলোচনায় রয়েছেন জাতীয়তাবাদী দল মুন্সীগঞ্জ সদর থানা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ও পরিচ্ছন্ন রাজনীতির সঙ্গে সম্পৃক্ত মোঃ সাগর হোসেন (স্বপন)মীর।

দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ, সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয়তা এবং রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিনের সম্পৃক্ততার কারণে সাগর হোসেন (স্বপন) মীরকে সাধারণ সম্পাদক পদে একজন সম্ভাব্য প্রার্থী হিসেবে দেখছেন স্থানীয় নেতাকর্মীদের একটি অংশ।

স্থানীয় নেতাকর্মীরা জানান, মহাকালী ইউনিয়ন যুবদলের কমিটি গঠনকে কেন্দ্র করে তৃণমূল পর্যায়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। যোগ্য, ত্যাগী ও সক্রিয় নেতাকর্মীদের সমন্বয়ে একটি শক্তিশালী কমিটি গঠনের প্রত্যাশা রয়েছে তাদের।

এদিকে সাধারণ সম্পাদক পদে নিজের অবস্থান জানান দিতে মোঃ সাগর হোসেন (স্বপন) মীরও দলীয় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছেন বলে জানা গেছে। তৃণমূলের নেতাকর্মীদের সমর্থন ও ভালোবাসা নিয়ে তিনি সাংগঠনিক দায়িত্ব পালনের প্রত্যাশা ব্যক্ত করছেন।

তবে শেষ পর্যন্ত মহাকালী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক পদে কে দায়িত্ব পাচ্ছেন, তা নির্ভর করছে দলীয় সিদ্ধান্তের ওপর। কমিটি ঘোষণা হলে এ বিষয়ে চূড়ান্ত অবস্থান পরিষ্কার হবে।

www.bbcsangbad24.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *