মুন্সীগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে আলোচনায় কাজী আবু সুফিয়ান বিপ্লব

আগস্ট,২৪,২০২৬

নিজস্ব প্রতিবেদক

আসন্ন মুন্সীগঞ্জ পৌরসভা নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা ক্রমেই জমে উঠছে। সম্ভাব্য মেয়র প্রার্থীদের মধ্যে বিএনপির নেতা কাজী আবু সুফিয়ান বিপ্লব প্রচারণা ও গণসংযোগে সক্রিয় ভূমিকা রাখায় আলোচনায় রয়েছেন।

রাজনৈতিক সূত্রে জানা যায়, কাজী আবু সুফিয়ান বিপ্লব মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি মুন্সীগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতির দায়িত্বও পালন করেন। দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও সম্পৃক্ত রয়েছেন তিনি।

প্রচারণাকালে কাজী আবু সুফিয়ান বিপ্লব বলেন, নির্বাচিত হওয়ার সুযোগ পেলে তিনি একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব পৌরসভা গড়ে তোলার লক্ষ্যে কাজ করবেন। নাগরিক সেবার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং পৌরবাসীর সমস্যা দ্রুত সমাধানকে তিনি অগ্রাধিকার দেওয়ার কথাও জানান।

তার সমর্থকদের দাবি, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে অংশগ্রহণ করে পৌরবাসীর পাশে রয়েছেন। তাদের মতে, রাজনৈতিক অভিজ্ঞতা ও জনসম্পৃক্ততা তাকে একজন শক্ত অবস্থানের সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

তবে নির্বাচনকে কেন্দ্র করে চূড়ান্ত প্রার্থী তালিকা ও ভোটারদের রায়ই শেষ পর্যন্ত নির্ধারণ করবে মুন্সীগঞ্জ পৌরসভার নেতৃত্ব কার হাতে যাবে। ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থীদের গণসংযোগ ও প্রচারণায় নির্বাচনী আমেজ তৈরি হতে শুরু করেছে।

www.bbcsangbad24.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *