মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানি কার্যক্রম অনুষ্ঠিত

সেপ্টেম্বর,০৯,২০২৬

মাহবুবা আক্তার,মুন্সীগঞ্জ:

গত ০৯ সেপ্টেম্বর ২০২৬ (বুধবার) মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানি কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এতে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী মহোদয় উপস্থিত থেকে সেবাগ্রহীতাদের বিভিন্ন অভিযোগ, আবেদন ও সমস্যার কথা শুনেন।

গণশুনানিতে নাগরিকরা তাদের ব্যক্তিগত ও সামষ্টিক বিভিন্ন সমস্যা তুলে ধরেন। জেলা প্রশাসক মহোদয় বিষয়গুলো মনোযোগ সহকারে শুনে তাৎক্ষণিক সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন এবং সংশ্লিষ্ট দপ্তরকে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

www.bbcsangbad24.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *