সেপ্টেম্বর,১৩,২০২৬
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর মুন্সীগঞ্জ সদর থানার ৬৬ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সকলের সম্মতিক্রমে মোঃ ইকবাল হোসেনকে সভাপতি, ফারুক আহম্মেদকে সিনিয়র সহ-সভাপতি এবং মোঃ শাহা আলীকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
কমিটির অন্যান্য পদে রয়েছেন—সহ-সভাপতি নাসিমুল সুমন, মোফাজ্জল হোসেন ঢালী, মুহাঃ সমর মিয়াজী, মোঃ আলী মাওলা শেখ, বিপুল মোল্লা মনা, জামান শেখ, বিপুল দেওয়ান, মোঃ রাশেদ শেখ, রাজু আহম্মেদ শেখ, মোঃ শাহ আলম লিটন, মোঃ সাগর খান ও অ্যাডভোকেট সুজন ঢালী।
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ শাহজাহান কাজী। যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন দিপু গুলজার, রহমত উল্লাহ ও জাকির হোসেন। সাংগঠনিক সম্পাদক করা হয়েছে মোঃ আহসান উল্লাহ মৃধাকে। সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন দৌলত খান আরিফ, মোঃ মেহরাব তাজুল ও মোঃ স্বদেশ মিয়াজী।
এছাড়া আইন বিষয়ক সম্পাদক বজলুর রহমান মামুন, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট নাসিমুল হাসান স্বপ্নীল এবং কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন হুমায়ন কবির সুমন খানসহ মোট ৬৬ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
মুন্সীগঞ্জ জেলা জিসাসের আহ্বায়ক আব্দুল গাফ্ফার খান ও সদস্য সচিব আফজাল ফকির স্বাক্ষরিত এ কমিটির অনুমোদন দেওয়া হয় মুন্সীগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ে।
এ সময় নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও জিয়া পরিবারের স্মৃতি ধারণ করে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবেন তারা। পাশাপাশি জিসাসের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন নতুন কমিটির নেতৃবৃন্দ।
www.bbcsangbad24.com



