মুন্সীগঞ্জে বিআইডব্লিউটিএ-এর কর্মকর্তাবৃন্দের সঙ্গে এক সভা অনুষ্ঠিত

সেপ্টেম্বর, ১৫,২০২৬

নিজস্ব প্রতিবেদক

১৫ সেপ্টেম্বর ২০২৬ (মঙ্গলবার) সকাল ১১.০০ টায় জেলা প্রশাসনের আয়োজনে মুন্সীগঞ্জ লঞ্চঘাট এলাকায় জমি সংক্রান্ত আপত্তি নিষ্পত্তি, অবৈধ দখল উচ্ছেদ এবং লঞ্চঘাট এলাকাকে একটি নান্দনিক ও আদর্শ অবকাশকেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর কর্মকর্তাবৃন্দের সঙ্গে এক সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান।
সভায় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম; প্রশাসক, জেলা পরিষদ, এ. কে. এম. ইরাদত; উপপরিচালক, স্থানীয় সরকার, মৌসুমী মাহবুব; অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মাহমুদুর রহমান খোন্দকার; প্রেস ক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপু, সাধারন সম্পাদক গোলজার হোসেনসহ বিআইডব্লিউটিএ-এর কর্মকর্তাবৃন্দ এবং মুন্সীগঞ্জ লঞ্চঘাট এলাকার ব্যবসায়ীবৃন্দ।

সভায় মুন্সীগঞ্জ লঞ্চঘাট এলাকার জমি সংক্রান্ত আপত্তি ও বিরোধ নিষ্পত্তি, সরকারি/বিআইডব্লিউটিএ’র সম্পত্তিতে অবৈধ দখল চিহ্নিত ও উচ্ছেদ, ঘাট এলাকার শৃঙ্খলা ও পরিবেশ উন্নয়ন এবং জনসাধারণের জন্য নিরাপদ, পরিচ্ছন্ন ও নান্দনিক পরিবেশ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে লঞ্চঘাটকে মুন্সীগঞ্জের অন্যতম আকর্ষণীয় ও আদর্শ অবকাশকেন্দ্র হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট সংস্থাসমূহের সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় লঞ্চঘাট এলাকার সার্বিক উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনের পাশাপাশি জনস্বার্থে প্রয়োজনীয় অবকাঠামো ও নাগরিক সুবিধা নিশ্চিতকরণে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

www.bbcsangbad24.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *