সেপ্টেম্বর,১৭,২০২৬
ফারহানা আক্তার ,জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাট জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে এম এ হেলাল উদ্দিন সভাপতি ও গোলাম মুর্তজা শিপলু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
গত শনিবার (১২ সেপ্টেম্বর) জয়পুরহাট বাস টার্মিনাল প্রাঙ্গণে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে রাত ৩টার দিকে প্রধান নির্বাচন কমিশনার আব্দুল হামিদ মিটুল ফলাফল ঘোষণা করেন।
সভাপতি পদে ‘আম’ প্রতীকে এম এ হেলাল উদ্দিন ১ হাজার ৯৬১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সরদার আব্দুল হাফিজ পান ৯২৭ ভোট। সাধারণ সম্পাদক পদে ‘কুলা’ প্রতীকে গোলাম মুর্তজা শিপলু ২ হাজার ৮৯০ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলাম হোসেন টুটুল পান ৬৭৫ ভোট।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, মোট ৪ হাজার ৭২১ ভোটারের মধ্যে ৩ হাজার ৬৪৫ জন ভোট দিয়েছেন। ভোট পড়ার হার ৭৭ শতাংশ। বিভিন্ন পদে মোট ৫৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
প্রধান নির্বাচন কমিশনার আব্দুল হামিদ মিটুল জানান, নতুন কমিটি আগামী তিন বছর জয়পুরহাট জেলা মোটর শ্রমিক ইউনিয়নের দায়িত্ব পালন করবে।
www.bbcsangbad24.com



