সেপ্টেম্বর,১৭,২০২৬
নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের মীরকাদিম পৌরসভায় ৭,৮,৯, নং ওয়ার্ড এর সাবেক মহিলা কাউন্সিলর শিউলি বেগম ও বেদে পল্লীর বেদে সর্দার রুনা বেগম ফ্যামিলি কার্ড, বয়স্কভাতা ও প্রতি’ব’ন্ধী ভাতার দেওয়ার নামে গরীব মানুষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা এমন অভিযোগ ভুক্তভোগীদের।
সরেজমিনে গেলে মীরকাদিম পৌরসভার ৭নং ওয়ার্ড এলাকার সাধারন গরিব দুস্থ্য মানুষদের সরকারী সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলে দীর্ঘদিন ধরে প্রতারণা করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে সাবেক মহিলা কমিশনার নিষিদ্ধ আওযামীলীগের নেত্রী শিউলি বেগম ও বেদে পল্লীর বেদে সর্দার রুনা বেগম নামে।
জানাযায়, ফ্যামিলি কার্ড, বয়স্ক ও প্রতি’ব’ন্ধী ভাতা করে দেওয়ার কথা বলে কারো কাছ থেকে ৫শত টাকা, আবার কারো কাছ থেকে ৩ হাজার,৮ হাজার ১০ হাজার টাকা করে অর্থ হাতিয়ে নিয়েছে তারা।
অন্যদিকে ঐ প্রতারনা চক্রের সাথে জড়িয়ে রয়েছে বিএনপি নেতা শিপন জমিদারের নাম। ভুক্তভোগীরা বলছেন আমাদের এধরনের সুবিধা পাইয়ে কথা বলার সময় প্রথমে তারা বিএনপি নেতা শিপন জমিদারের নাম বলছে আমাদের কাছে।
প্রতারনার বিষয়ে জানতে চাইলে সাবেক মহিলা কাউন্সিলর শিউলি বেগম বিষয়টি এড়িয়ে এবং বলেন আমি আওয়ামীলীগের আমলের কাউন্সিলর ছিলাম এজন্য আমাকে ফাঁসানোর কেউ মিথ্যচার করছে।
অন্যদিকে শিপন জমিদারের সাথে আলাপকালে তিনি এঘটনাটি মিথ্যা আমি এধরনের কোন কাজের সাথে জড়িত না কেউ আমাকে উদ্দ্যেশ্য প্রণোনিতভাবে ফাঁসাতে চায়।
এবিষয়ে মীরকাদিম পৌরসভার প্রশাসক ও মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন,ঘটনার সত্যতা ও সঠিক তথ্য প্রমাণ পাইলে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
www.bbcsangbad24.com


