সেপ্টেম্বর,২১,২০২৬
বিবিসি সংবাদ ডেস্ক:
গত ২১ সেপ্টেম্বর ২০২৬ (সোমবার) মুন্সীগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী ।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ জুবায়ের হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার, জেল সুপার মোঃ জান্নাত-উল-ফারহাদ, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ আলাল উদ্দিনসহ কারা কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
পরিদর্শনকালে জেলা প্রশাসক মহোদয় কারাগারের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন, বন্দীদের খোঁজ-খবর নেন এবং তাদের বিভিন্ন বিষয়ে অবহিত হন। এ সময় তিনি কারাগার প্রাঙ্গণে একটি কদবেল বৃক্ষরোপণ করেন। বন্দীদের মানবিক ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করার পাশাপাশি সংশোধন শেষে সুস্থ, স্বাভাবিক ও দায়িত্বশীল জীবনে পুনর্বাসনের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
www.bbcsangbad24.com


